ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ৩০ আগস্ট ২০২০
প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য 
করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন-এ স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য।’  

রোববার সকালে জেলা পুলিশ লাইন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা। এ সময় অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন।

তিনি জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে তারা পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসবেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে জেলা পুলিশের ৪২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।

করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। যা এখনো চলমান রয়েছে। প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে। এ সময় অ্যাডিশনাল এসপি (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!