ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে পাওনা টাকার বিরোধে যুবককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৩০ আগস্ট ২০২০
নরসিংদীতে পাওনা টাকার বিরোধে যুবককে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

নরসিংদী শহরের খালপাড় এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আমির হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউপির ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে ভোর সাড়ে ৫টার দিকে শাহিন নামে একজন আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে শহরের খালপাড় কলেজ রোডে অক্সফোর্ড সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!