ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ যুবক 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৫, ৩০ আগস্ট ২০২০
একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ যুবক 
একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ জাহিদ হোসেন

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় অসহায় যুবক জাহিদের একমাত্র আয়ের উৎস ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। হতাশ হয়ে তিনি ভ্যানটি খুঁজে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়।

পৌর এলাকার হাসপাতাল পাড়ার সুরত আলীর ছেলে জাহিদ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে বাড়ির সামনে পাখি ভ্যানটি রেখে খাবার খাওয়ার জন্য বাড়িতে যাই। খাওয়া-দাওয়া শেষে এসে দেখি তালা ভেঙে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে কে বার কারা।

তিনি বলেন, অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে ৪৫ হাজার টাকায় ভ্যানটি কিনে ভাড়ায় ঋণের কিস্তি দিয়ে অবশিষ্ট যে কয় টাকা থাকে তা দিয়ে সংসার চালাই। একমাত্র আয়ের উৎস ভ্যানটি চুরি হয়ে গেলো। এখন কি করবো, কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো আর সংসারই বা কেমনে চালাবো ভাবতে পারছিনা।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!