ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেইল ছেড়ে আন্তঃনগরের তালিকায় ‘চট্টলা এক্সপ্রেস’

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২৯ আগস্ট ২০২০
মেইল ছেড়ে আন্তঃনগরের তালিকায় ‘চট্টলা এক্সপ্রেস’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ‘চট্টলা এক্সপ্রেস’

চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের তালিকায় এবার যোগ হলো ‘চট্টলা এক্সপ্রেস’। এ নিয়ে চট্টগ্রাম-ঢাকা রুটে মোট আন্তঃনগর ট্রেনের সংখ্যা হলো ছয়টি। বাকি পাঁচটি হলো- সুবর্ণ, মহানগর, গোধুলী, সোনার বাংলা ও তুর্ণা নিশীথা।

বৃহস্পতিবার থেকে ট্রেনটি নতুন রুপে যাত্রা শুরু করে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার শাহাদাত আলী।

তিনি জানান, পূর্বের সূচিতে চলাচল করছে নতুন আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’। এছাড়া আসনের শ্রেণি বিন্যাসে পরিবর্তনের পাশাপাশি সংযোজন করা হয়েছে নামাজ ও খাবারের কোচ। 

ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছবে। অন্যদিকে দুপুর একটায় ঢাকা ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ৫৮০ আসনের ট্রেনটিতে প্রথম শ্রেণি আসন রয়েছে ২৭টি। এছাড়া বাকি ৫৫৩ আসনে রয়েছে শোভন ও শোভন চেয়ার। নতুন ভাড়ায় প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৪৬০ টাকা (শিশু ৩০৫ টাকা), শোভন ২৮৫ টাকা (শিশু ১৯০ টাকা) এবং শোভন চেয়ার ৩৪৫ টাকা (শিশু ২৩০ টাকা)।

যাত্রাপথে বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামসহ মোট ১৪টি স্টেশনকে সংযুক্ত করছে চট্টলা এক্সপ্রেস। প্রায় ১০ বছর পূর্বে ২০১০ সালের ১ নভেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে মেইল ট্রেন হিসেবে যাত্রা শুরু করে ট্রেনটি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!