ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে গলা কেটে করে হত্যা, পাষণ্ড ছেলে গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩১, ২৮ আগস্ট ২০২০
মাকে গলা কেটে করে হত্যা, পাষণ্ড ছেলে গ্রেফতার
যে ঘরে মাকে গলা কেটে হত্যা করা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে গলাকেটে হত্যা করেছে পাষণ্ড ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে। 

নিহত শেফালী বেগম ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে কিন্তু খারাপ আচরণ করতেন। শুক্রবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে। 

Advertisement

খবর পেয়ে রায়ফুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে মাসুদকে তাদের হেফাজতে নেয়। একই সঙ্গে পুলিশ শেফালী বেগমের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!