[ দেশজুড়ে ]
শিপ্রার মামলায় ওসির ভুল স্বীকার, চাইলেন ক্ষমা
শিপ্রা দেবনাথ ও রামু থানার ওসি আবুল খায়ের
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মামলায় দেখানো দুটি জব্দ তালিকার একটির সঙ্গে অপরটির মিল না থাকায় আদালতের কাছে নিজের ভুল স্বীকার করেছেন রামু থানার ওসি আবুল খায়ের। একইসঙ্গে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালতে হাজির হয়ে ক্ষমা চান ওসি আবুল খায়ের।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এম.এ বারী জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পর টেকনাফের নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। এ ঘটনায় জব্দ তালিকা তৈরি করা হয় দুটি। যেখানে একটির সঙ্গে অপরটির কোনো মিল পাওয়া যায়নি।
তিনি জানান, অমিলের ব্যাখ্যা জানতে রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করে আদালত। এর অংশ হিসেবে আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি। একইসঙ্গে লিখিত শোকজের জবাবও জমা দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!