ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মা-ছেলে খুনের ঘটনায় মামলা 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে মা-ছেলে খুনের ঘটনায় মামলা 
চান্দগাঁও থানা

চট্টগ্রামে মা-ছেলে খুনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার ভোরে নিহত গুলনাহারের মেয়ে ময়ূরী বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। 

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গুলনাহারের মেয়ে ময়ূরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ফারুক নামে একজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে সোমবার রাতে পুরাতন চান্দগাঁওয়ের রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকার নিজ বাসা থেকে গুলনাহার বেগম ও তার ছেলে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর থেকে লাপাত্তা হয়ে যান ওই বাসায় পেয়িং গেস্ট হিসেবে থাকা ফারুক নামের ওই যুবক। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!