[ দেশজুড়ে ]
যে প্রশ্নের উত্তর জানতে প্রদীপকে নেয়া হয় সেই ঘটনাস্থলে
আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থলে নেয়া হয় - ডেইলি বাংলাদেশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নেয়া হয়েছে। মূলত এ হত্যাকাণ্ডের বিবরণ জানতেই তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব।
শুক্রবার দুপুরে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে মেরিন ড্রাইভ রোডের ঘটনাস্থলে গমন করে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার বলেন, এ মামলার প্রধান আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থলে নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!