ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২০ আগস্ট ২০২০
নাটোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঈশ্বরদী-লালপুর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত (ফাইল ছবি)

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় সজল নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ ২ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে লালপুর উপজেলার নবীনগর এলাকায় ঈশ্বরদী-লালপুর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সজল,আশিক ও ফারজানা নামে ৩ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সজল ও আশিকের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সজলের।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!