[ দেশজুড়ে ]
রাইস মিলের তারে বিদুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
শ্রীবরদী থানা, শেরপুর
শেরপুরের শ্রীবরদীতে রাইস মিলের তারে বিদুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই উপজেলার চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাহেব আলী ও রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বটতলা বাজারের পাশে তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের একটি বাড়ির নির্মাণ কাজ চলছে। সেখানে পার্শ্ববর্তী একটি রাইস মিল থেকে বিদ্যুতের সংযোগ দেয় হয়। বৃহস্পতিবার দুপুরে বাড়ির একটি গর্তে সাহেব আলী ও রবিউল কাজ করছিলেন। ওই সময় মিলের তারের সংস্পর্শে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, নির্মাণ শ্রমিক দুই ভাই হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন।
শ্রীবরদী থানার ওসি রহুল আমিন তালুকদার জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাপসাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!