[ দেশজুড়ে ]
রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার পাটকেলঘাটায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এলাহি বস্ক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এলাহি বস্ক পাটকেলঘাটা উপজেলার বড় কাশিপুর গ্রামের হারুন রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এলাহি বস্ক ভৈরব নগর মোড়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!