ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চলনবিলে অশ্লীল নাচ, আটক ১৫ 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১১ আগস্ট ২০২০
চলনবিলে অশ্লীল নাচ, আটক ১৫ 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে নৌকা ভ্রমণে অশ্লীল নাচের অভিযোগে দুই নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার চলনবিল বিলশা এলাকার মাঝ বিলে নৌকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই নারীর বাড়ি বগুড়ার শেরপুরে। অপর ১৩ জনের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়। 

গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, উপজেলার চলনবিল বিলশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীলভাবে নাচতে দেখে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার সকালে আটকদের নামে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নৌকা ভ্রমণের নামে কোনো রকম অশ্লীল কাজ করা যাবে না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!