ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় চিকিৎসার অভাবে উটপাখির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩০, ১১ আগস্ট ২০২০
কুমিল্লায় চিকিৎসার অভাবে উটপাখির মৃত্যু
চিকিৎসার অভাবে মারা যাওয়া উটপাখি

প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ১২০ কেজি ওজনের একটি উটপাখি মারা গেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লার লালমাইয়ের বড়ল গ্রামের খামার মালিক আহসান উল্লাহ। রোববার রাতে আহসান উল্লার খামার বাড়িতে পাখিটি মারা যায়। মারা যাওয়া উট পাখিটির বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ওই গ্রামের তরুণ আহসান উল্লাহ শখের বসে পরীক্ষামূলকভাবে সাড়ে চার লাখ টাকা দিয়ে ৩ জোড়া উট পাখি ক্রয় করে খামার শুরু করেন।

এক বছরের মাঝে দুই জোড়া উট পাখি মারা যায়। এদিকে বেঁচে থাকা এক জোড়া পাখি ধীরে ধীরে বড় হয়ে ডিম পাড়ার উপযুক্ত হয়। কিন্তু হঠাৎ গত শুক্রবার থেকে একটি উট পাখির শরীরে জ্বর অনুভব হয় একই সঙ্গে পাখিটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 

এদিকে খামার মালিক আহসান উল্লাহ উট পাখিটির চিকিৎসার জন্য স্থানীয় লালমাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে পাখিটিকে দেখতে আসেননি। এক পর্যায়ে পাখিটি চরম অসুস্থ ও শারীরিক দুর্বলতা নিয়ে রোববার রাতে মারা যায়।

আহসান উল্লাহ জানান, ২০১৭ সালে ইউটিউব চ্যানেলে উট পাখি পালনের দৃশ্য দেখে আমি তা পালনে উৎসাহী হই। এরপর নিজ বাড়িতে তিন জোড়া উট পাখি দিয়ে খামার শুরু করি। এটা সফল হলে আমার খামার বড় করার পরিকল্পনা ছিল। বর্তমানে আমি পুঁজি হারিয়ে হতাশায় ভুগছি।

লালমাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান জানান, উটপাখিটির মালিক আমাকে মুঠেফোনে বিষয়টি জানিয়েছিল কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকায় যেতে পারিনি। তবে পার্শ্ববর্তী উপজেলা থেকে ডাক্তার পাঠিয়েছিলাম।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!