[ দেশজুড়ে ]
ওভারব্রিজ-ফুটপাত দখলমুক্ত করল চসিক
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে অভিযান চালিয়ে ফুটপাত ও ফুট ওভারব্রিজের নিচ থেকে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ অভিযান চলানো হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
একই অভিযানে নগরীর দেওয়ানহাটে চসিকের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সের ভেতরে করিডোর থেকে দোকানের মালামাল অপসারণ করে লোকজন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
.png)
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!