ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে সিটি মেডিকেলে অভিযান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১০ আগস্ট ২০২০
গাজীপুরে সিটি মেডিকেলে অভিযান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

সোমবার দুপুরে র‌্যাবের সহায়তায় এ অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এছাড়া উপস্থিত রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া, গাজীপুর র‌্যাব-১ এর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

এ মেডিকেল কলেজ হাসপাতালটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনা এবং হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই বলেও অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!