[ দেশজুড়ে ]
বাবাকে গোয়ালঘরে রাখল দুই ছেলে, বসতঘরে তুলে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলেদের রেখে আসা গোয়ালঘর থেকে বৃদ্ধ বাবাকে উদ্ধার করে বসত ঘরে তুলে দিল পুলিশ। রোববার দুপুরে উপজেলার ছোট শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে সম্প্রতি তার দুই ছেলে তপন বালা ও তাপস বালা বসত ঘরে না রেখে গোয়ালঘরে রাখেন।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে গিয়ে গোয়াল ঘর থেকে ওই বৃদ্ধ দীনেশ বালাকে উদ্ধার করেন।
পরে দীনেশ বালার দুই ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন শাহানাজ পারভীন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, পাষণ্ড দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়ালঘরে রেখে অমানবিক আচরণ করেছেন। ওই বৃদ্ধকে গোয়ালঘরে রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!