[ দেশজুড়ে ]
খুলনায় ট্রাক চাপায় শিক্ষকের মৃত্যু
ফাইল ছবি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ইমান আলী মারা গেছেন। শনিবার বেলা পৌনে একটার দিকে আঙ্গারদোহা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া হাইওয়ে ফাঁড়ির ওসি আব্দল্লাহ হক জানান, ডুমুরিয়ার মিকশিমিল স্কুলের প্রাক্তন শিক্ষক ইমান আলী শোলগাতিয়া বাজারে ওষুধের ব্যবসা করেন।
খুলনা থেকে নিজের মটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। আঙ্গারদোহা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইমান আলী মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!