ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমিতে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ৮ আগস্ট ২০২০
জমিতে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে আব্দুর রহিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় মাঝেরগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। 

আব্দুর রহিম উপজেলার পলাশ ইউপির মাঝের গাও গ্রামের নুর হোসেনের ছেলে। 

নিহতের ভাতিজা এইচ এস হাবিবুর রহমান কদ্দুছ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির দক্ষিণে জমিতে কাজ করছিলেন আব্দুর রহিম। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!