ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুরে কয়েদি নিখোঁজ: প্রধান কারারক্ষীসহ ছয়জন বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ৭ আগস্ট ২০২০
কাশিমপুরে কয়েদি নিখোঁজ: প্রধান কারারক্ষীসহ ছয়জন বরখাস্ত
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজ হওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয়জনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরো ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মোস্তফা কামাল পাশা।

জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক নিখোঁজের ঘটনায় একজন ডিআইজি প্রিজন্স, একজন সিনিয়র জেল সুপার ও একজন জেলারের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মোস্তফা কামাল পাশা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে নিখোঁজ হন আবু বকর। তিনি ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে এসেছিলেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে যাবজ্জীবন দেয়া হয়।

এর আগে ২০১৫ সালের ১৩ মে আবু বকর আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে পরদিন তাকে একটি ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!