ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালাইয়ে নসিমন উল্টে নিহত ১, আহত ৩

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৪ আগস্ট ২০২০
কালাইয়ে নসিমন উল্টে নিহত ১, আহত ৩
ফাইল ছবি

জয়পুরহাটের কালাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে খাদে পড়ে মাবিয়া বিবি নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং ২ নারী ও এক ছেলেসহ গুরুতর আহত হয়েছেন ৩ জন। 

মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ থেকে দাওয়াত খেয়ে কালাই উপজেলার পাঁচগ্রামে আসার পথে পুনট-আপলাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত মাবিয়াসহ আহত জোলেখা বিবি, মুক্তা বেগম এবং রাব্বী হাসানের বাড়ি কালাই উপজেলার পাঁচগ্রামে।

কালাই থানার ওসি তদন্ত আব্দুল মালেক জানান, বৃদ্ধা মাবিয়া বিবিসহ তারা সবাই নসিমন যোগে গোবিন্দগঞ্জে মেয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে গিয়েছিলেন। দুপুরে খাওয়া শেষে তারা কালাই উপজেলার পাঁচগ্রামে আসার পথে উপজেলার পুনট-আপলাপাড়া নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমন উল্টে গিয়ে খাদে পড়ে।  ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ ঘটনায় ২ নারীসহ এক ছেলে আহত হয়। চালকের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!