[ দেশজুড়ে ]
চান্দিনায় বাস উল্টে নিহত ২
বাস উল্টে নিহত ২
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সামসি বেগম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সামসি বেগম বাড়ি নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামে। নিহত অপর পুরুষের নাম পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট সালেহ আহমেদ জানান, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে দুইজন নিহত হন। চালক, হেলপারসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!