ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের দিন বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালালেন প্রেমিক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ২ আগস্ট ২০২০
ঈদের দিন বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালালেন প্রেমিক
ফাইল ফটো

ঈদের দিনে বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। শনিবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে তরুণীর উপস্থিতির খবর পেয়ে প্রেমিক রবিন বাড়ি ছেড়ে পালিয়েছে। রবিন গোলাবাড়ির মকবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য আকবর আলীর ভাতিজা।


ওই তরুণী নাটোর লালপুর উপজেলার বাসিন্দা। স্থানীয় একটি কলেজের ছাত্রী তিনি। ঈদের দিনে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রবিনের। বিভিন্ন সময় ঘনিষ্ট সময় কাটিয়েছেন তারা। ফলে বেশ কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন ওই তরুণী। কিন্তু তাতে সাড় দিচ্ছিলেন না রবিন। ফলে ঈদের দিন বিয়ের দাবি নিয়ে প্রেমিক রবিনের বাড়ির সামনে অনশন শুরু করেন ওই তরুণী।

রবিনের চাচা ইউপি সদস্য আকবর আলী জানান, অনশনের ঘটনাটি সত্য। মেয়েটি রবিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। এর আগেও মেয়েটি বিয়ের দাবি নিয়ে এসেছিলেন। আমরা স্থানীয়ভাবে সেটা মীমাংসা করেছিলাম।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!