ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ককটেলসহ ৬ জঙ্গি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ৩১ জুলাই ২০২০
সিরাজগঞ্জে ককটেলসহ ৬ জঙ্গি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেলসহ ছয় জঙ্গিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে সাতটি ককটেল, বিপুল পরিমাণ জিহাদি বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঝিকরা তুশি তারেক ছাত্রবাস থেকে নাশকতার সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উল্লাপাড়া উপজেলা বাকুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আতাউর রহমান (৫৪), ধামাই কান্দি রশিপাড়া গ্রামের মৃত রহিস উদ্দিন সরকারের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), গয়হাট্ট গ্রামের আলতাব হোসেনের ছেলে হাসান (২৮), বজ্রাপুর গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে মনিরুল (৪০) ও সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার ছোবহান শেখের ছেলে রায়হান আলী (৩০)।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, ঈদুল আজহায় নাশকতার পরিকল্পনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকরা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল, বিপুল পরিমাণ পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃতরা ঈদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে। বর্তমানে উদ্ধারকৃত আলামত ও আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!