[ দেশজুড়ে ]
বন্যার পানিতে উল্টে গেল নৌকা, লাশ হলেন মা-মেয়ে
বন্যার পানিতে নৌকা উল্টে মা-মেয়ের মৃত্যু
সাভারের আশুলিয়ায় বন্যার পানিতে নৌকা উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউপির উনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উনাইল গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী মেয়ে।
ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, দুই মেয়েকে নিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী বাড়িতে যাচ্ছিলেন আছিয়া। পথে বন্যার পানিতে তাদের নৌকাটি উল্টে যায়। এ সময় স্থানীয়রা পাঁচ বছরের মেয়েকে জীবিত উদ্ধার করলেও মারা যান মা ও সাড়ে চার বছরের মেয়ে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!