ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদে মালবাহী ট্রেন চলবে না তিন দিন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭, ২৪ জুলাই ২০২০
ঈদে মালবাহী ট্রেন চলবে না তিন দিন
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন এবং দুই দিন আন্তনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট সব মালবাহী ট্রেন এবং ঈদের দিন ও ঈদের পরের দিন সব আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া পশ্চিমাঞ্চলের কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই এ চারটি ট্রেন চলাচল করবে। 

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, রেলভবন থেকে একটি আদেশের চিঠি পেয়েছি। যেখানে ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ, বনলতা এবং লালমনি এক্সপ্রেস ট্রেন ডে অফেও চালু রাখার কথা বলা হয়েছে। 

করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয় আন্তনগর ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া সাধারণ ছুটি চলাকালীন অব্যাহত ছিল মালবাহী ট্রেন চলাচল।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!