ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ২২ জুলাই ২০২০
চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর
জামালপুর থানা

জামালপুর সদর উপজেলার বানার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কান্দুরী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত কান্দুরী ওই উপজেলার রানাগাছা ইউপির বীর গোবিন্দবাড়ি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

ইউপি সদস্য ছোরহাব আলী জানান, সন্ধ্যায় জামালপুর শহর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন কান্দুরী। বানার এলাকায় পৌঁছালে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নান্দিনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!