[ দেশজুড়ে ]
ঘরের বাইরে ঝুলছিল তালা, বিছানায় লাশ
ফাইল ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউপির খাজুরিয়া গ্রাম থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত অঞ্জলী দাস খাজুরিয়া গ্রামের ইন্দ্রজিৎ দাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর থেকে অঞ্জলী দাসের বাড়িতে আসেন ছোট বোন পূর্ণিমা ও বোন জামাই খোকন। এ সময় ঘরের বাইরে তালা ঝুলতে দেখেন তারা। একপর্যায়ে জানালায় উঁকি দিয়ে বিছানায় অঞ্জলী দাসের লাশ দেখেন পূর্ণিমা।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!