ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল শিশুর

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৩ জুলাই ২০২০
খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

রংপুরের পীরগাছায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়া মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সাতদরগা (ধনিরবাজার) এলাকার বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

রিয়া মনি ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে।

এলাকাবাসী জানায়, দুপুরের দিকে রিয়া মনি সবার অগোচরে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে শিশুটির ভাসমান নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!