ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
পুকুরে গোসলে নেমে প্রাণ হারালো শিশু
ফাইল ছবি
নাটোরের নলডাঙ্গায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাসুদ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মাসুদ উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম, দুপুরে কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে মাসুদ গোসল করতে পুকুরের পানিতে নেমে নিখোঁজ হয়। পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!