ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিরাপত্তাকর্মীকে হত্যার পর রেলের মালামাল লুট

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ৩০ জুন ২০২০
নিরাপত্তাকর্মীকে হত্যার পর রেলের মালামাল লুট
ছাতক রেলওয়ের গুদাম

সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গুদামে এক নিরাপত্তাকর্মীকে হত্যার পর মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফখরুল আলম ভোলার তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। তিনি ২০১৩ সাল থেকে ছাতক রেলওয়ের নিরাপত্তাকর্মী ছিলেন। রেলওয়ের কলোনিতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে রেলওয়ের গুদামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফখরুল। এরপর কে বা কারা তাকে হত্যা করে গুদামের মালামাল লুট করে মরদেহ ফেলে যায়।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!