ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাল্যবিয়ের দায়ে কাজীর জরিমানা, কনের বাবার জেল

ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৯, ২৬ জুন ২০২০
বাল্যবিয়ের দায়ে কাজীর জরিমানা, কনের বাবার জেল
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবারকে ১৫ দিনের কারাদণ্ড ও  কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে জেলার রামপুর হাফেজ উকিল বাড়ি এলাকার কনের বাবার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,  অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রীর সঙ্গে ২৫ বছর বয়সী ছেলের বিয়ের আয়োজনের খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বিয়ে বন্ধ করে দেন।

পরে আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাবা মো. জহির উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের রেজিস্ট্রির আয়োজন করায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাজী নিকাহ রেজিস্টার আবদুল মতিনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর আনোয়ার বাসা ছেড়ে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী নুর উদ্দিন আরিফ, পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফ উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!