ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে বন্দুকযুদ্ধে চার রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২৬ জুন ২০২০
টেকনাফে বন্দুকযুদ্ধে চার রোহিঙ্গা ডাকাত নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে হোয়াইক্যংয়ের চাকমারকুল ও উখিয়া মনতলী পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বশির আহমেদ, হামিদ হোসেন, মো. রফিক ও মো. রাঙ্গাইয়া। তারা শীর্ষ ডাকাত আব্দুল হাকিম বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অ্যাডিশনাল এসপি (প্রশাসন) মো. ইকবাল হোসাইন।

তিনি জানান, দুপুরে আব্দুল হাকিমের সন্ধানের খবরে পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া  ৪০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!