ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৩ জুন ২০২০
কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল নামে এক বখাটে যুবক গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে নির্যাতনের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লম্পট সোহেলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

সোমবার  বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় ধর্ষক সোহেলকে আটক করে পুলিশ। আটক সোহেল কালীগঞ্জ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতো।

রোববার বিকেলে ওই প্রতিবন্ধী তরুণী তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাকে একা পেয়ে বখাটে সোহেল পাশের একটি পাট খেতে টেনে-হেঁচড়ে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। সোহেল এলাকায় বখাটে, উচ্ছৃঙ্খল ও লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। 

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। সেই মামলায় ধর্ষক সোহেলকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়। 

সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!