[ দেশজুড়ে ]
শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১
শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১ (ফাইল ফটো)
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসষ্ট্যান্ডে ট্রাক চাপায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বেলতৈল ইউপির চর বেলতৈল গ্রামের আহসান মণ্ডলের ছেলে।
শাহজাদপুর থানার এসআই খলিলুর রহমান জানান, একটি বাঁশ বোঝাই ভ্যানে চেপে বাড়িতে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। ভ্যানটি বিসিক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ভ্যানের আরোহী সাইফুল গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!