ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওজন বাড়াতে গরুর কলিজায় রক্ত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ১৩ মে ২০২০
ওজন বাড়াতে গরুর কলিজায় রক্ত
চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

বাড়তি মুনাফার লোভে গরুর ক‌লিজা র‌ক্তে ভিজিয়ে ওজন বাড়ানো হচ্ছে- এমন তথ্যে চট্টগ্রাম নগরীর ব্যাপারীপাড়া বাজা‌রে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় সত্যতা পেয়ে ওই বাজারের মাংস ব্যবসায়ী শ‌ফি সওদাগর‌কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিনভর নগরীর কোতোয়ালি, ডবলমু‌রিং ও বন্দর এলাকায় এ অভিযান চালান অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, প‌রিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় সংরক্ষণ করায় কাজীর দেউরীর ফ‌য়েজ ডিপার্টমেন্টাল স্টোর‌কে পাঁচ হাজার, মূল‌্য তা‌লিকা না থাকায় ফ‌ায়েজ স্টোর‌কে তিন হাজার, ব্যাপারীপাড়া বাজা‌রের আল্লাহর দান স্টোর‌কে দুই হাজার, বন্দর এলাকার খাজা স্টোর, এনাম স্টোর, আমানত শাহ স্টোর ও এসএম টেডার্সকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া অননু‌মো‌দিত ইউনা‌নি ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ব্যাপারীপাড়া বাজা‌রের বিস‌মিল্লাহ স্টোর‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা ওষুধ ধ্বংস করা হয়।

এ সময় কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি কিংবা অনিয়ম করলে হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে ক্রেতাদের অনুরোধ জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!