ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ৩ মে ২০২০
আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারের ন্যায্য মূল্যে কৃষকের বাড়ি থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। 

রোববার বিকেলে পৌর শহরের নারায়ণপুর এলাকার কৃষক মো. জামির হোসেনের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়। 

আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাউছার সজীব, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম উপ-সহকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. জিয়াউর রহমান প্রমুখ। 

ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানায়, সরকারিভাবে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ বছর কৃষকের কাছ থেকে ৭৪০ মেট্রিক টন ধান কেনা হবে। ২৬ টাকা কেজি ধরে প্রতি মন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪০ টাকা। একজন কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। 

সারা দেশের ন্যায় এ উপজেলার কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না। ন্যায্য মূল্য দিয়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বোরো ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!