ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে খোলা আকাশের নিচে চার পরিবার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৫ এপ্রিল ২০২০
ফরিদপুরে খোলা আকাশের নিচে চার পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধীসহ দরিদ্র চারটি পরিবারের বসত ঘর। বর্তমানে দরিদ্র এ পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

মঙ্গলবার রাতে শহরের হাড়োকান্দি এলাকায় এ আগুন লাগে। পরে দমকল বাহিনীর একটি দল এসে আগুন নেভায়।

আগুনে চায়ের দোকানদার সোহেল শেখ, প্রতিবন্ধী জুবায়ের শেখ, মাংস বিক্রেতার সহযোগী সাব্বির শেখ ও প্রতিবেশী দুদু বেগমের চারটি ঘর পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ওই এলাকার বাসিন্দা এসএম নয়ন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জুবায়ের শেখের রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর দমকল বাহিনীর একটি দল এসে আগুন নেভায়।

ফরিদপুর দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নূরুল আলম জানান, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে চারটি পরিবারের বসত ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!