ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:৪৭, ১৯ মার্চ ২০২০
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁর মান্দায় বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ট্রাকের ধাক্কায় ইট ভাটার একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত আকবর আলী মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের দেওয়ান দিলবরের ছেলে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের পশ্চিম পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। 

এছাড়া ওয়াহেদ ও শাহিন নামে দুজন শ্রমিক আহত হয়েছেন। তারা তিনজন স্থানীয় আব্দুস সামাদের ইট ভাটায় কর্মরত ছিলেন।

আকবর ভ্যানে করে কাঁচা ইট নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য দুই শ্রমিক শাহিন এবং ওয়াহেদকে স্থানীয়রা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সুস্থ আছেন। 

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক চালককে আটক করেছে।  

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!