ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ও দুই লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ১৩ মার্চ ২০২০
২২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ও দুই লাখ ইয়াবা উদ্ধার
২২ লাখ মিটার কারেন্ট জাল ও উদ্ধার ইয়াবা

চাঁদপুর ও চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ২২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ২ লাখ ইয়াবা উদ্ধার করা করেছে কোস্টগার্ড। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে চাঁদপুরের চর এলম্যান্ট এলাকা থেকে প্রায় ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন চাঁদপুর, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে তাদের উপস্থিতিতে এসব কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে কোস্টগার্ডের অপর একটি অভিযানিক দল গোপন সংবাদে শুক্রবার চট্টগ্রাম কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো পরে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!