[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ৬৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
পোড়ানো হচ্ছে কারেন্ট জাল
লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় ৬৫ হাজার মিটার কারেন্ট উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার রাতে এলাকায় যৌথ অভিযানে এসব জাল উদ্ধার করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করা হয়। পরে কটরিয়া মাছঘাট এলাকায় নিয়ে এসব জালে আগুন দেয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল এ অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!