[ দেশজুড়ে ]
৯৯৯–এ ফোন, বন্ধ হলো বাল্য বিয়ে
ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে উম্মে খাদিজা আক্তার (ছবি: ডেইলি বাংলাদেশ)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে উম্মে খাদিজা আক্তার। খাদিজা কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার মো: আব্দুর রশিদ বেপারীর মেয়ে। সে শিমরাইল দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী।
এ সময় উভয় পক্ষ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার বিকেলে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কসবা ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুল আলম বলেন, বিকেলে কসবা উপজেলার শিমরাইল এলাকার মোঃ ফজলু মিয়ার প্রবাসী ছেলে মোঃ শাহপরানের সঙ্গে খাদিজা আক্তারের বিয়ের কথা ছিলো। ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করি।
এছাড়া জরিমানা আদায় শেষে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এই মর্মে ওই ছাত্রীর মা-বাবার কাছ থেকে অঙ্গীকার নামাও নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!