[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ২১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাটে ২১ বছর পর এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুল ইসলাম।
মঙ্গলবার ভোরে উপজেলার পাইকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল উপজেলার শনাখলা ইউপির পাইকুড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইকুড়া গ্রামে অভিযান চালিয়ে নুরুলকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!