[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় শনিবার সকালে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাহামিনা আক্তার ওই উপজেলার দরগ্রাম ইউপির মধ্যরৌহা গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রীর মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!