ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৩০ জানুয়ারি ২০২০
গোপালগঞ্জে ইউপি মেম্বারের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহত রনি হাওলাদার

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি সদস্যের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত রনি হাওলাদার ওই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। তিনি বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে করপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আজিজুল শেখ ও ইউসুফ মোল্লার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আজিজুল শেখের গুলিতে স্কুলছাত্র রনি হাওলাদার নিহত হন। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর সার্কেলের এডিশনাল এসপি মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, আজিজুল শেখসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!