ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে অবৈধ পলিথিন রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২৮ জানুয়ারি ২০২০
লালমোহনে অবৈধ পলিথিন রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ এর গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন লালমোহন ইউএনও হাবিবুল হাসান রুমি।

এ সময় নিখিল স্টোর, মামুন স্টোর ও জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে প্রায় ১৯শ’ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অবৈধ এসব পলিথিন ব্যাগ রাখার দায়ে ওই তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারী এসপি আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়াসহ র‌্যাব-৮ এর সদস্যরা।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!