ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণ করে প্রেমিক, পাহারা দেয় দুই বন্ধু

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৭ জানুয়ারি ২০২০
ধর্ষণ করে প্রেমিক, পাহারা দেয় দুই বন্ধু
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় তিন সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র রিদওনাল আলী খন্দকার মোস্তাকিম, ওসমান গণি নূর ও দশম শ্রেণির ছাত্র তারেক আলী। সবাই একই উপজেলার শ্রীমন্তপুরের বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় ওসমান গণি নূরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ছাত্রী জানান, একই কোচিংয়ে পড়ার সুবাদে মোস্তাকিমের সঙ্গে তার প্রেম হয়। সোমবার সন্ধ্যায় তাকে প্রলোভন দেখিয়ে ওসমান গণির ফাঁকা বাড়িতে ডেকে নেন মোস্তাকিম। পরে তিনজন পালাক্রমে ধর্ষণ করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান, ভুক্তভোগী ছাত্রীর মা অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আবদুর রাজ্জাক খান বলেন, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিরা সবাই কিশোর হওয়ায় তাদের জনসম্মুখে আনা হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!