ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাল্য বিয়ে করছেন স্বামী, ধরিয়ে দিলেন প্রথম স্ত্রী 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬, ৬ জানুয়ারি ২০২০
বাল্য বিয়ে করছেন স্বামী, ধরিয়ে দিলেন প্রথম স্ত্রী 
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে এক কিশোরীকে দ্বিতীয় বিয়ে করায় এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 দণ্ডপ্রাপ্ত আয়নাল হক কালিনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজার আদেশ দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এর আগে আয়নাল হকের প্রথম স্ত্রী তার স্বামী এক কিশোরীকে দ্বিতীয় বিয়ে করছেন বলে ইউএনওকে জানান। তাদের পরিবারে দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে।

খবর পেয়ে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর আয়নাল হক ও কিশোরী কনেকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে বর বাল্য বিয়ে করার কথা স্বীকার করায় তাকে দেড় বছরের বিনাশ্রম সাজা দিয়ে শেরপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, বিকেলেই সাজাপ্রাপ্ত যুবককে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!