ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌন নির্যাতনের শিকার সেই ছাত্রীটি মারা গেছে

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ৪ জানুয়ারি ২০২০
যৌন নির্যাতনের শিকার সেই ছাত্রীটি মারা গেছে
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রী খাদিজা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত (২৯ ডিসেম্বর) যৌন নির্যাতনের ঘটনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার এজাহারে বলা হয়, লোহাগড়ার উত্তর পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে সাব্বির স্কুলে যাওয়া-আসার পথে খাদিজাকে উত্যক্ত করতো। গত ২৯ ডিসেম্বর বাড়ির পাশের পুকুর থেকে পানি নিয়ে ফেরার পথে বখাটে সাব্বির এবং তার সহযোগী নবীর ও সজিব ওই ছাত্রীর পথরোধ করে যৌন নির্যাতন করে। বিষয়টি সহ্য করতে না পেরে খাদিজা বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন খাদিজাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় খাদিজার বাবা সেলিম সরদার গত সোমবার (৩০ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তিনি অভিযোগ করেন, ওই বখাটে ও তার পরিবারকে বার বার সাবধান করা হলেও তারা নির্যাতন থামায়নি।

লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সাব্বির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর দুই আসামি নবীর শেখ ও সজিব শেখ পলাতক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!