ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খোলা আকাশের নিচে ৪২ হাজার টন ইউরিয়া

শামীম আহমেদ, বরিশাল
প্রকাশিত: ১৩:৪৬, ২৩ ডিসেম্বর ২০১৯
খোলা আকাশের নিচে ৪২ হাজার টন ইউরিয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে গুদাম সংকটের কারণে কীর্তনখোলা নোদীর তীরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে ৪২ হাজার পাঁচশ টন ইউরিয়া সার। এতে সারের মান নষ্ট হওয়া ও চুরির আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাট্রিজ করপোরেশনের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের চার জেলায় ইউরিয়ার চাহিদা ৫০ হাজার টন। কিন্তু একমাত্র গুদামের ধারণ ক্ষমতা তিন হাজার টন। তাই বাধ্য হয়ে এসব সার খোলা আকাশের নিচে ফেলে রাখতে হয়।

বরিশাল বিসিআইসি’র ইনচার্জ আবদুর রহিম খন্দকার বলেন, আমরা ধারণ ক্ষমতার প্রায় আড়াইগুণ সার মজুদ করতে পারি। বাকি সারগুলো খোলা স্থানেই রাখা হয়। ৩০ বছর ধরে এভাবেই এ বিভাগে সার সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এক মাসের মধ্যে গুদাম খালি হবে। তখন এগুলো গুদামে রাখা হবে। অত্যন্ত সতর্কভাবে সারগুলো রাখা হয়েছে। এর মান নষ্ট হওয়া বা চুরি হওয়ার উপায় নেই।

আবদুর রহিম খন্দকার আরো বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় গুদাম স্থাপনের কাজ শুরু হয়েছে। ওই গুদামটি চালু হলে এ অবস্থা থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!