[ দেশজুড়ে ]
একা পেয়ে শিশুকে নির্যাতন, সৎবাবা গ্রেফতার
গ্রেফতার আবু তাহের
মেহেরপুরের গাংনীতে ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবু তাহের।
মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার ধানখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাহের একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, রোববার দুপুরে দ্বিতীয় স্ত্রীর শিশু সন্তানকে একা পেয়ে যৌন নির্যাতন করে তাহের। ওই সময় শিশুর চিৎকারে মা এগিয়ে এলে বাড়ি থেকে তাহের পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোমবার রাতে তাহেরকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!